নিজস্ব প্রতিবেদক (মোহাম্মদ কামাল হোসেন):
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নরসিংদীর রায়পুরায় এক প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রায়পুরা উপজেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় স্থানীয় নেতাকর্মীদের বিপুল উৎসাহ-উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ করা গেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক, 'আমরা বিএনপি পরিবার'-এর উপদেষ্টা এবং মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন (বকুল)।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুর রহমান এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এন জামান।
রায়পুরা উপজেলা ও পৌরসভা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের সমন্বয়ে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
আব্দুল কুদ্দুস মিয়া, সাবেক মেয়র, রায়পুরা পৌরসভা ইদ্রিস আলী(মুন্সি) সভাপতি রায়পুরা পৌরসভা বিএনপি
সাইফুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক, রায়পুরা পৌরসভা বিএনপি
হাবিবুর রহমান হাবিব, নাজমুল হক ভূঁইয়া মোহন, আব্দুল বাসেত, আব্দুল বাতেন, আমজাদ হোসেন ভূঁইয়া আলতাফ, আলফাজ উদ্দিন মিঠু, সামসুউদ্দিন আহমেদ সামু ও মাসুদ ভূইয়া—যুগ্ম আহ্বায়ক, রায়পুরা উপজেলা বিএনপি
নুর আহমেদ চৌধুরী মানিক যুগ্ম আহ্বায়ক রায়পুরা উপজেলা বিএনপি
প্রস্তুতি সভার মঞ্চে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার টাঙানো হয়।
সভায় বক্তারা আগামী প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। সেই সাথে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করা, সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং সাধারণ মানুষের পাশে থেকে সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম বেগবান করার উদাত্ত আহ্বান জানান।