কুমারখালী উপজেলা সংবাদদাতা
পূর্বশত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে কুষ্টিয়ার কুমারখালীতে একটি বাড়িতে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে মির্জাপুর গ্রামে সংঘটিত এই হামলায় মুতাই শেখ ও কমেলা খাতুন নামের এক দম্পতি গুরুতর আহত হন। পরিবারের অভিযোগ, হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় এবং নারীদের শারীরিক লাঞ্ছিত করার চেষ্টা করে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত দুলাল শেখ ও মঞ্জু শেখ দাবি করেন, পূর্বের একটি মারামারির ঘটনায় তাদের পক্ষের লোকজন আহত হওয়ার পর থেকেই দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি, তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।