1. live@bangladeshprotidinersangbad.online : bangladeshprotidinersangbad.online : bangladeshprotidinersangbad.online
  2. info@www.bangladeshprotidinersangbad.online : বাংলাদেশ প্রতিদিনের সংবাদ :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরায় প্রবাসীর স্ত্রীর পরকীয়ায় সুখের সংসারে ভাঙন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্বামী নিয়োগ ও পদোন্নতি বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি কেন্দ্রে সরাসরি আওয়ামী ভোট ডাকাতির সহযোদ্ধা ড. সিরাজুল ইসলামও এখন টাকার বিনিময়ে জাতীয়তাবাদী গৌরনদীতে সালিশের দুই দিন পর যুবতীর রহস্যজনক মৃত্যু গৌরনদীতে ফজরের নামাজ পড়ে ফেরার পথে অটোরিকশার ধাক্কায় নিহত ১, আহত ১। কল্যাণমুখী রাষ্ট্র গঠনে পেশাজীবী সংগঠনের নেতাকর্মীদের দিকনির্দেশনা দিলেন সংসদ সদস্য আফজাল হোসেন সামাজিক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করতে কুষ্টিয়ায় বর্জ্যবিরোধী বিশেষ উদ্যোগ কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হামলায় নারীসহ দুজন গুরুতর আহত পূর্বশত্রুতার জেরে কুমারখালীতে বাড়িঘরে তাণ্ডব, দম্পতি আহত গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

রায়পুরায় প্রবাসীর স্ত্রীর পরকীয়ায় সুখের সংসারে ভাঙন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্বামী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

রায়পুরায় প্রবাসীর স্ত্রীর পরকীয়ায় সুখের সংসারে ভাঙন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্বামী

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:  নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর গ্রামে এক প্রবাসীর সাজানো-গোছানো সুখের সংসার ভাঙনের মুখে। প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীর বিরুদ্ধে পরকীয়া, বেপরোয়া চলাফেরা ও সোশ্যাল মিডিয়ায় আসক্তির অভিযোগ উঠেছে। এ ঘটনায় চরম হতাশা ও নিরাপত্তাহীনতায় ভুগছে ওই দম্পতির দুটি অবুঝ শিশু সন্তান।ভুক্তভোগী পরিবারের পরিচয়:ভুক্তভোগী প্রবাসী মোহাম্মদ ইব্রাহীম মিয়া নরসিংদী জেলার রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর গ্রামের শহীদুল্লাহ ছেলে। জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। তার স্ত্রী নুরমহল আক্তার একই গ্রামের মজিবর মিয়ার মেয়ে।যা অভিযোগ করছেন প্রবাসী স্বামী: ভুক্তভোগী ইব্রাহীম মিয়ার সাথে কথা বলে ও পাঠানো ভিডিও বার্তা থেকে জানা যায়, প্রবাসে থাকার সুযোগে তার স্ত্রী নুরমহল আক্তার সম্প্রতি বেপরোয়া জীবনযাপন শুরু করেছেন।তার অভিযোগগুলো হলো :  সংসারের প্রতি উদাসীন হয়ে টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় ব্যয়।বিভিন্ন ছেলের সাথে মোবাইল ফোনে নিয়মিত কথোপকথন ও গোপনে সাক্ষাৎ করা।স্বামীর নিষেধ অমান্য করে ইচ্ছেমতো চলাফেরা করা।ইব্রাহীম মিয়া জানান, তিনি দেশ-বিদেশ থেকে বহুবার স্ত্রীকে বুঝিয়ে সু-পথে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন, কিন্তু তিনি কারো কথাই কর্ণপাত করছেন না।শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে প্রশ্রয়ের অভিযোগ: এই ঘটনার জন্য প্রবাসী ইব্রাহীম তার শ্বশুর মজিবর মিয়া ও শাশুড়ি সিরিজ বেগমকে দায়ী করছেন। তার ভাষ্যমতে, “আমি বারবার আমার শ্বশুর-শাশুড়িকে জানিয়েছি। তারা যদি তাদের মেয়েকে শুরু থেকেই শাসন করতো, তাহলে আজ আমার সংসারটা এভাবে ধ্বংসের মুখে পড়তো না। তারা মেয়েকে শাসন না করে উল্টো প্রশ্রয় দিচ্ছে।” সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা:বাবা প্রবাসে, মা বেপরোয়া জীবনে। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের দুটি শিশু সন্তান। স্থানীয়দের মতে, সন্তানরা ঠিকমতো মায়ের আদর-যত্ন পাচ্ছে না এবং মানসিকভাবে ভেঙে পড়েছে। সুন্দর একটি পরিবার অচিরেই ভেঙে যাবে এমন শঙ্কায় রয়েছে এলাকাবাসী।ভুক্তভোগী ইব্রাহীম মিয়া তার স্ত্রীকে পরকীয়ার পথ থেকে ফিরিয়ে এনে সন্তানদের কথা চিন্তা করে সংসার রক্ষা করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন।এ বিষয়ে অভিযুক্ত গৃহবধূ নুরমহল আক্তার, তার পিতা মজিবর মিয়া ও মাতা সিরিজ বেগমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট