
সাভারের বিরুলিয়ায় দুস্থ-অসহায়দের বিনামূল্যে চিকিৎসাসেব
সিনিঃ স্টাফ রিপোর্টার ; আব্দুল্লাহ আল মামুন (টিপু)
ঢাকা জেলার সাভারের বিরুলিয়া ইউনিয়নে দুস্থ, অসহায় ও দরিদ্র রোগীদের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করা হয়েছে।
আজ শনিবার (৩ অক্টোবর) ২০২৬ বিরুলিয়া ইউনিয়নের সামাইর হাসপাতাল সংলগ্ন ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ সুমন শেরালির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিরুলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. সুমন শেরালির আয়োজিত এ চিকিৎসা ক্যাম্পে বিভিন্ন বয়সী অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা.রোজিনা দেওয়ান।
আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি মো. সুমন শেরালি বলেন, “দুস্থ, অসহায় ও দরিদ্র রোগীদের কথা বিবেচনা করে বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করেছি। সবাই এখানে বিনামূল্যে চিকিৎসাসেবা নিতে পারবেন। আগামী ১০ই অক্টোবর পর্যন্ত এ সেবা চালু থাকবে। বিরুলিয়া ইউনিয়নের মানুষের বিপদ-আপদে আগেও পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও নিঃস্বার্থভাবে কাজ করে যেতে চাই।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মজিবুর রহমান। ফ্রি মেডিকেল ক্যাম্পে দায়িত্ব পালনকারী চিকিৎসক ডা. শাহদাত হোসেন ও ডা.রোজিনা দেওয়ান জানান, পর্যায়ক্রমে বিরুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ধরনের বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হবে।
দিনব্যাপী আয়োজিত এ চিকিৎসা ক্যাম্পে বিরুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা দুস্থ, অসহায় ও দরিদ্র সাধারণ মানুষ উপস্থিত হয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।