1. bangladeshprotidinersangbad@bangladeshprotidinersangbad.online : bangladeshprotidinersangbad.online bangladeshprotidinersangbad.online : bangladeshprotidinersangbad.online bangladeshprotidinersangbad.online
  2. info@www.bangladeshprotidinersangbad.online : বাংলাদেশ প্রতিদিনের সংবাদ :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কল্যাণমুখী রাষ্ট্র গঠনে পেশাজীবী সংগঠনের নেতাকর্মীদের দিকনির্দেশনা দিলেন সংসদ সদস্য আফজাল হোসেন সামাজিক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করতে কুষ্টিয়ায় বর্জ্যবিরোধী বিশেষ উদ্যোগ কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হামলায় নারীসহ দুজন গুরুতর আহত পূর্বশত্রুতার জেরে কুমারখালীতে বাড়িঘরে তাণ্ডব, দম্পতি আহত গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে, দাবি প্রতিমন্ত্রীর পদ্মা-গড়াইয়ের মোহনায় কুমারখালী প্রেসক্লাবের সাংবাদিকদের আনন্দ ভ্রমণ পাট্রা ইউনিয়নে বিশুদ্ধ পানির সংকট দূর করতে টিউবওয়েল হস্তান্তর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পাশে থাকার প্রতিশ্রুতি জামায়াতের গণমাধ্যমকর্মীদের পেশাগত সমস্যায় পাশে থাকার প্রতিশ্রুতি জামায়াতের

কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হামলায় নারীসহ দুজন গুরুতর আহত

  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

কুমারখালী উপজেলা সংবাদদাতা

কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘটিত একটি হামলায় নারীসহ দুজন গুরুতর আহত হয়েছেন। গত মঙ্গলবার দুপুরে উপজেলার শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। ভুক্তভোগী মুতাই শেখ অভিযোগ করেন যে, তিনি মাঠ থেকে বাড়িতে ফেরার পর দুলাল শেখের নেতৃত্বে ৭-8 জন লোক তার বাড়িতে প্রবেশ করে বিনা কারণে গালিগালাজ শুরু করে। তিনি এর প্রতিবাদ করলে হামলাকারীরা হাসুয়া, বাটাম ও বাঁশ দিয়ে তাকে এবং তার স্ত্রী কমেলা খাতুনকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত করে। হামলায় আহত কমেলা খাতুনের পিঠ ও কোমরে আঘাত লাগে এবং চুল ধরে টানাটানি করে তার পোশাক ছিঁড়ে ফেলার কারণে তিনি মাটিতে লুটিয়ে অজ্ঞান হয়ে যান। এ ছাড়া ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, হামলাকারীরা বাড়িতে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায় এবং বাড়িতে থাকা দুই গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা চালায়, আর তাদের শ্বশুর বাঁচাতে এলে তাকেও মারধর করা হয়। এই বর্বরোচিত হামলায় অভিযুক্ত হিসেবে দুলাল শেখ, জয় শেখ, রফিকুল শেখ, আলিফ, মঞ্জু শেখ, হেলাল শেখ, রুমা খাতুন ও মিসমার নাম উঠে এসেছে। ঘটনার পেছনে বাড়ির মেহগনি গাছের ডাল ঘরের ওপর পড়ার পাশাপাশি দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে বলে জানা গেছে। তবে অভিযুক্ত দুলাল শেখ ও মঞ্জু শেখ দাবি করেছেন যে, পূর্বে জমি নিয়ে বিরোধের জেরে তাদের ভাস্তিকে কুপিয়ে আহত করার অভিযোগে মুতাই পক্ষের বিরুদ্ধে মামলা হয়েছিল এবং তারা কারাগারেও ছিলেন। অভিযুক্তদের ভাষ্যমতে, ইতিপূর্বে সালিশ হলেও মুতাই পক্ষ তা মান্য করেনি। স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে গুরুতর আহত মুতাই শেখ ও কমেলা খাতুনকে উদ্ধার করে দ্রুত কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এই বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানিয়েছেন, পুলিশ এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পায়নি, তবে অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট