1. bangladeshprotidinersangbad@bangladeshprotidinersangbad.online : bangladeshprotidinersangbad.online bangladeshprotidinersangbad.online : bangladeshprotidinersangbad.online bangladeshprotidinersangbad.online
  2. info@www.bangladeshprotidinersangbad.online : বাংলাদেশ প্রতিদিনের সংবাদ :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কল্যাণমুখী রাষ্ট্র গঠনে পেশাজীবী সংগঠনের নেতাকর্মীদের দিকনির্দেশনা দিলেন সংসদ সদস্য আফজাল হোসেন সামাজিক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করতে কুষ্টিয়ায় বর্জ্যবিরোধী বিশেষ উদ্যোগ কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হামলায় নারীসহ দুজন গুরুতর আহত পূর্বশত্রুতার জেরে কুমারখালীতে বাড়িঘরে তাণ্ডব, দম্পতি আহত গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে, দাবি প্রতিমন্ত্রীর পদ্মা-গড়াইয়ের মোহনায় কুমারখালী প্রেসক্লাবের সাংবাদিকদের আনন্দ ভ্রমণ পাট্রা ইউনিয়নে বিশুদ্ধ পানির সংকট দূর করতে টিউবওয়েল হস্তান্তর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পাশে থাকার প্রতিশ্রুতি জামায়াতের গণমাধ্যমকর্মীদের পেশাগত সমস্যায় পাশে থাকার প্রতিশ্রুতি জামায়াতের

জমি সংক্রান্ত বিরোধে রায়পুরায় দম্পতিকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি: নিরাপত্তার ঝুঁকিতে পরিবার

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেনের স্টাফ রিপোর্টার : নরসিংদী জেলার রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ার চর গ্রামে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে এক দম্পতির ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার (২৮ আগস্ট, ২০২৬) আনুমানিক সকাল ৯:৩০ মিনিটে ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ‘খুল্লার বাড়িতে’ এই ঘটনাটি ঘটে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভেলুয়ার চর গ্রামের জমি নিয়ে বিরোধের জের ধরে মোঃ শাহজাহান মিয়া (পিতা: জমির উদ্দিন) এবং তার দুই ছেলে সাইফুল ও সাইদুল সংঘবদ্ধ হয়ে একই এলাকার মোঃ কাউসার ও তার স্ত্রী ফুলনাহার বেগমের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় কাউসার ও তার স্ত্রী গুরুতর রক্তাক্ত জখম হন। পরবর্তীতে স্থানীয়রা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।আহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ঘটনার পরও অভিযুক্ত শাহজাহান মিয়া ও তার মেয়ে কাউসারের পরিবারকে নানাভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে। এমনকি কাউসার ও তার স্ত্রী হাসপাতাল থেকে বাড়ি ফিরলে তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বলেও তারা জানান। এর ফলে ভুক্তভোগী পরিবারটি মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছে।এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সদয় দৃষ্টি ও আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও স্থানীয় সচেতন মহল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট