1. bangladeshprotidinersangbad@bangladeshprotidinersangbad.online : bangladeshprotidinersangbad.online bangladeshprotidinersangbad.online : bangladeshprotidinersangbad.online bangladeshprotidinersangbad.online
  2. info@www.bangladeshprotidinersangbad.online : বাংলাদেশ প্রতিদিনের সংবাদ :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কল্যাণমুখী রাষ্ট্র গঠনে পেশাজীবী সংগঠনের নেতাকর্মীদের দিকনির্দেশনা দিলেন সংসদ সদস্য আফজাল হোসেন সামাজিক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করতে কুষ্টিয়ায় বর্জ্যবিরোধী বিশেষ উদ্যোগ কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হামলায় নারীসহ দুজন গুরুতর আহত পূর্বশত্রুতার জেরে কুমারখালীতে বাড়িঘরে তাণ্ডব, দম্পতি আহত গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে, দাবি প্রতিমন্ত্রীর পদ্মা-গড়াইয়ের মোহনায় কুমারখালী প্রেসক্লাবের সাংবাদিকদের আনন্দ ভ্রমণ পাট্রা ইউনিয়নে বিশুদ্ধ পানির সংকট দূর করতে টিউবওয়েল হস্তান্তর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পাশে থাকার প্রতিশ্রুতি জামায়াতের গণমাধ্যমকর্মীদের পেশাগত সমস্যায় পাশে থাকার প্রতিশ্রুতি জামায়াতের

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পাশে থাকার প্রতিশ্রুতি জামায়াতের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

কুমারখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে আলোচনা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা এবং কুমারখালী উপজেলা শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমারখালী পৌর বাস টার্মিনালসংলগ্ন প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি এনামুল হক, কুমারখালী উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দিন মাস্টার, নায়েবে আমীর ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা শামসুদ্দিন আহমাদ এবং কুমারখালী উপজেলা যুব বিভাগের সভাপতি ও কুমারখালী পৌরসভার মেয়র প্রার্থী অ্যাডভোকেট রবিউল ইসলামসহ দলের নেতৃবৃন্দ।
এ সময় কুমারখালী প্রেসক্লাবের সভাপতি ও মাইটিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি খন্দকার লিপু আমীর, এসএ টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি সোহাগ মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সংগ্রামের কুমারখালী উপজেলা প্রতিনিধি মাহমুদ শরীফ, সহ-সভাপতি ও দৈনিক কালবেলা এবং চ্যানেল এস-এর উপজেলা প্রতিনিধি মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ও বিজয় টিভির কুমারখালী-খোকসা প্রতিনিধি তানভীর লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক কুষ্টিয়ার খবরের কুমারখালী প্রতিনিধি নয়ন শেখ, নির্বাহী সদস্য ও খোকসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি পুলক সরকার, এসএ টিভির ক্যামেরাপারসন ও লিখনি সংবাদের মাহবুব হোসেন, দ্য মিরর অব বাংলাদেশের কুমারখালী প্রতিনিধি মিজানুর রহমান, সাংবাদিক জুনিয়র সাকিব, সাংবাদিক সবুজ, মিরর নিউজের কুমারখালী প্রতিনিধি ইসরাইল হোসেন, একুশে নিউজের স্টাফ রিপোর্টার ও যুগ যুগান্তরের কুমারখালী প্রতিনিধি শাহাদৎ হোসেন, জে টিভির কুমারখালী প্রতিনিধি মো. লিটন প্রামাণিক, মাইটিভির ক্যামেরাপারসন রবিন শেখসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনায় সাংবাদিকরা স্থানীয় বিভিন্ন সমস্যা ও পেশাগত বিষয় নিয়ে মতামত দেন। তারা কুমারখালী প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের প্রয়োজনীয়তার বিষয়টি জামায়াত নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন। জবাবে নেতৃবৃন্দ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
জামায়াত নেতৃবৃন্দ সাংবাদিকদের বলেন, তাদের কোনো নেতা-কর্মীর কর্মকাণ্ডে ভুল-ত্রুটি বা কোনো অনিয়ম পরিলক্ষিত হলে অনুমানের ভিত্তিতে নয়, যাচাইযোগ্য ও নির্ভরযোগ্য প্রমাণসহ সরাসরি দায়িত্বশীল নেতাদের জানাতে হবে। এতে সঠিক তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহজ হবে।
এ ছাড়া সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তাসহ যেকোনো ধরনের সমস্যায় পাশে থাকার প্রতিশ্রুতি দেন জামায়াত নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট