1. live@bangladeshprotidinersangbad.online : bangladeshprotidinersangbad.online : bangladeshprotidinersangbad.online
  2. info@www.bangladeshprotidinersangbad.online : বাংলাদেশ প্রতিদিনের সংবাদ :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু কালীগঞ্জে দেওয়ানী মামলাভুক্ত জমি দখলের চেষ্টা, রাতের আধারে ফসলি জমি ভরাট,ন্যায় সঙ্গত প্রতিবাদ করায় ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে : সাভারের বিরুলিয়ায় দুস্থ-অসহায়দের বিনামূল্যে চিকিৎসাসেব সাভারে ট্রাক বন্দোবস্তকারী পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় প্রবাসীর স্ত্রীর পরকীয়ায় সুখের সংসারে ভাঙন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্বামী নিয়োগ ও পদোন্নতি বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি কেন্দ্রে সরাসরি আওয়ামী ভোট ডাকাতির সহযোদ্ধা ড. সিরাজুল ইসলামও এখন টাকার বিনিময়ে জাতীয়তাবাদী গৌরনদীতে সালিশের দুই দিন পর যুবতীর রহস্যজনক মৃত্যু গৌরনদীতে ফজরের নামাজ পড়ে ফেরার পথে অটোরিকশার ধাক্কায় নিহত ১, আহত ১। কল্যাণমুখী রাষ্ট্র গঠনে পেশাজীবী সংগঠনের নেতাকর্মীদের দিকনির্দেশনা দিলেন সংসদ সদস্য আফজাল হোসেন

কালীগঞ্জে দেওয়ানী মামলাভুক্ত জমি দখলের চেষ্টা, রাতের আধারে ফসলি জমি ভরাট,ন্যায় সঙ্গত প্রতিবাদ করায় ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে :

  • প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার মোঃ কামাল হোসেনের প্রতিবেদনে থাকতে বিস্তারিত :গাজীপুরের কালীগঞ্জে আদালতের বিচারাধীন বাটোয়ারা মামলাভুক্ত জমিতে জোরপূর্বক বালি ভরাট, দখলের চেষ্টা এবং প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী মোঃ জামিল হোসেন (৫৪) কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।​অভিযোগ সূত্রে জানা যায়, কালিগঞ্জ উপজেলার ঘোনাপাড়া গ্রামের মোঃ জামিল হোসেনের সঙ্গে একই এলাকার এনামুল হক (লিমন) (৩১), আনোয়ার হোসেন (মিলন) (৫৫) ও মোঃ রতন মিয়া (৫০)-দের মধ্যে পৈতৃক ও খরিদা সূত্রে প্রাপ্ত জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।(৩৭/২৫ বাটোয়ারা মামলা) সহ একাধিক মামলা চলমান। ২৮/৯/২৬ সহকারী ভূমি কমিশনার বরাবর প্রমাণসহ অভিযোগ দায়ের করার পর অভিযুক্ত ব্যক্তিগণ ২৯/৯/২৬ তাং রাতের আঁধারে বালুভরাটের উপর তড়িঘড়ি করে কলার চারা রোপন করে।​অভিযোগে উল্লেখ করা হয়, আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিবাদীরা রাতের অন্ধকারে মূলগাঁও মৌজার বিভিন্ন দাগে থাকা ভোগদখলীয় কৃষি জমিতে অবৈধভাবে বালি ভরাট করে আসছে। রাস্তা ও ঘরবাড়ি নির্মাণসহ জমি বিক্রির উদ্দেশ্যে তারা এই দখলের পায়তারা করছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।​সর্বশেষ গত ২৭ সেপ্টেম্বর রাতে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জমিতে বালি ভরাটের কাজ শুরু করে। খবর পেয়ে ভুক্তভোগী জামিল হোসেন বাধা দিলে তাঁকে মারপিটের উদ্দেশ্যে এগিয়ে আসে এবং প্রকাশ্য দিবালোকে জমি দখলের পাঁচতারা ও হত্যার পর লাশ গুম করার হুমকি প্রদান করে। এ সময় ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বিবাদীরা সরে যায়।​এ বিষয়ে ভুক্তভোগী মোঃ জামিল হোসেন জানান, “আদালতে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও বিবাদীরা গায়ের জোরে জমি দখলের চেষ্টা চালাচ্ছে। প্রতিবাদ করায় আমাকে ও আমার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।”​কালীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট