1. bangladeshprotidinersangbad@bangladeshprotidinersangbad.online : bangladeshprotidinersangbad.online bangladeshprotidinersangbad.online : bangladeshprotidinersangbad.online bangladeshprotidinersangbad.online
  2. info@www.bangladeshprotidinersangbad.online : বাংলাদেশ প্রতিদিনের সংবাদ :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রি কেন্দ্রে সরাসরি আওয়ামী ভোট ডাকাতির সহযোদ্ধা ড. সিরাজুল ইসলামও এখন টাকার বিনিময়ে জাতীয়তাবাদী গৌরনদীতে সালিশের দুই দিন পর যুবতীর রহস্যজনক মৃত্যু গৌরনদীতে ফজরের নামাজ পড়ে ফেরার পথে অটোরিকশার ধাক্কায় নিহত ১, আহত ১। কল্যাণমুখী রাষ্ট্র গঠনে পেশাজীবী সংগঠনের নেতাকর্মীদের দিকনির্দেশনা দিলেন সংসদ সদস্য আফজাল হোসেন সামাজিক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করতে কুষ্টিয়ায় বর্জ্যবিরোধী বিশেষ উদ্যোগ কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হামলায় নারীসহ দুজন গুরুতর আহত পূর্বশত্রুতার জেরে কুমারখালীতে বাড়িঘরে তাণ্ডব, দম্পতি আহত গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে, দাবি প্রতিমন্ত্রীর পদ্মা-গড়াইয়ের মোহনায় কুমারখালী প্রেসক্লাবের সাংবাদিকদের আনন্দ ভ্রমণ

ব্রি কেন্দ্রে সরাসরি আওয়ামী ভোট ডাকাতির সহযোদ্ধা ড. সিরাজুল ইসলামও এখন টাকার বিনিময়ে জাতীয়তাবাদী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

ব্রিতে গত ৩ ও ৪ মে সরকারি আদেশ বাস্তবায়নের পক্ষে অবস্থান নেওয়া কর্মকর্তা-কর্মচারীদের ওপর পরবর্তী সময়ে হুমকি-ধমকি ও প্রশাসনিক চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে।

অভিযোগকারীদের ভাষ্য, মুকুলের অনুসারীরা সরকারি আদেশ বাস্তবায়নের পক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিদের ওপর অব্যাহতভাবে চাপ সৃষ্টি করে আসছেন।

অতি সম্প্রতি মো. সেলিম নামে ব্রির একজন স্টোর অফিসারকে বদলির জন্য নথি উপস্থাপন করা হয় বলে অভিযোগ রয়েছে।

সেলিমের দাবি, আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপি করার ‘অপরাধে’ তিনি বৈষম্যের শিকার হয়েছেন। তাঁকে একাধিকবার বদলি করা হয়েছে এবং পদোন্নতি থেকেও বঞ্চিত করা হয়েছে বলে তিনি দাবি করেছেন।

নথিতে একজন প্রশাসনিক কর্মকর্তা কর্তৃপক্ষের মৌখিক নির্দেশে নথি উপস্থাপন করা হয়েছে বলে উল্লেখ করেন। কিন্তু ড. রফিকুল ইসলাম মহাপরিচালক হিসেবে এ ধরনের কোনো নির্দেশ দেননি বলে ব্রির বিজ্ঞানী সমিতির সভাপতিকে অবহিত করেন বলে দাবি করা হয়েছে।

বিজ্ঞানী সমিতির সভাপতি ড. মো. ইব্রাহিম মোবাইল ফোনে বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন বলে উল্লেখ করা হয়েছে।

অনুরূপ আরেকটি ঘটনায় একজন কর্মচারীর অভিযোগের পর একজন ষষ্ঠ গ্রেডের কর্মকর্তাকে ব্যাখ্যা তলবের নথি পরিচালক প্রশাসন পর্যন্ত চলে যায়। পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা যায়, মহাপরিচালক কিংবা পরিচালক—কেউই এ ধরনের নোটের সূচনা করতে বলেননি বলে অভিযোগ করা হয়েছে।

ব্রির নাম প্রকাশে অনিচ্ছুক একটি পক্ষ দাবি করেছে, ড. মুকুলের নির্দেশে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ও বিতর্কিত পদোন্নতি পাওয়া সিনিয়র সহকারী পরিচালক কাওসার আহমেদ এ ধরনের নোট উপস্থাপনের সঙ্গে জড়িত।

অভিযোগকারীদের প্রশ্ন, মহাপরিচালক বা পরিচালক নির্দেশ না দিলেও কীভাবে গুরুত্বপূর্ণ প্রশাসনিক নথি তৈরি হয়ে ঊর্ধ্বতন পর্যায়ে পৌঁছাচ্ছে।

তাঁদের মতে, এ ধরনের ঘটনাগুলো তদন্ত করে নথি উপস্থাপনের উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নির্ধারণ করা প্রয়োজন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট