1. bangladeshprotidinersangbad@bangladeshprotidinersangbad.online : bangladeshprotidinersangbad.online bangladeshprotidinersangbad.online : bangladeshprotidinersangbad.online bangladeshprotidinersangbad.online
  2. info@www.bangladeshprotidinersangbad.online : বাংলাদেশ প্রতিদিনের সংবাদ :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে ফজরের নামাজ পড়ে ফেরার পথে অটোরিকশার ধাক্কায় নিহত ১, আহত ১। কল্যাণমুখী রাষ্ট্র গঠনে পেশাজীবী সংগঠনের নেতাকর্মীদের দিকনির্দেশনা দিলেন সংসদ সদস্য আফজাল হোসেন সামাজিক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করতে কুষ্টিয়ায় বর্জ্যবিরোধী বিশেষ উদ্যোগ কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হামলায় নারীসহ দুজন গুরুতর আহত পূর্বশত্রুতার জেরে কুমারখালীতে বাড়িঘরে তাণ্ডব, দম্পতি আহত গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে, দাবি প্রতিমন্ত্রীর পদ্মা-গড়াইয়ের মোহনায় কুমারখালী প্রেসক্লাবের সাংবাদিকদের আনন্দ ভ্রমণ পাট্রা ইউনিয়নে বিশুদ্ধ পানির সংকট দূর করতে টিউবওয়েল হস্তান্তর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পাশে থাকার প্রতিশ্রুতি জামায়াতের

গৌরনদীতে ফজরের নামাজ পড়ে ফেরার পথে অটোরিকশার ধাক্কায় নিহত ১, আহত ১।

  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

গৌরনদীতে ফজরের নামাজ পড়ে ফেরার পথে অটোরিকশার ধাক্কায় নিহত ১, আহত ১

গৌরনদী বরিশাল থেকে মোঃ তাইয়্যেব গোমস্তা।

বরিশালের গৌরনদীতে ফজরের নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় মোঃ ফারুক সরদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মোঃ রুস্তম মির (৬৫) নামে আরও একজন আহত হয়েছেন। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ ফারুক সরদার গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামের আব্দুল হামিদ সরদারের ছেলে। আহত মোঃ রুস্তম মির আয়নাল মিরের ছেলে এবং গৌরনদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বিজয়পুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজ আদায় শেষে ফারুক সরদার ও রুস্তম মির বাড়ির উদ্দেশে রওনা হন। পথে একটি ঘাতক অটোরিকশা তাদের ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। এতে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য আশোকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা ফারুক সরদারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) রেফার করেন। পরে শেবাচিম হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, আহত রুস্তম মিরকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট