1. live@bangladeshprotidinersangbad.online : bangladeshprotidinersangbad.online : bangladeshprotidinersangbad.online
  2. info@www.bangladeshprotidinersangbad.online : বাংলাদেশ প্রতিদিনের সংবাদ :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু কালীগঞ্জে দেওয়ানী মামলাভুক্ত জমি দখলের চেষ্টা, রাতের আধারে ফসলি জমি ভরাট,ন্যায় সঙ্গত প্রতিবাদ করায় ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে : সাভারের বিরুলিয়ায় দুস্থ-অসহায়দের বিনামূল্যে চিকিৎসাসেব সাভারে ট্রাক বন্দোবস্তকারী পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় প্রবাসীর স্ত্রীর পরকীয়ায় সুখের সংসারে ভাঙন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্বামী নিয়োগ ও পদোন্নতি বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি কেন্দ্রে সরাসরি আওয়ামী ভোট ডাকাতির সহযোদ্ধা ড. সিরাজুল ইসলামও এখন টাকার বিনিময়ে জাতীয়তাবাদী গৌরনদীতে সালিশের দুই দিন পর যুবতীর রহস্যজনক মৃত্যু গৌরনদীতে ফজরের নামাজ পড়ে ফেরার পথে অটোরিকশার ধাক্কায় নিহত ১, আহত ১। কল্যাণমুখী রাষ্ট্র গঠনে পেশাজীবী সংগঠনের নেতাকর্মীদের দিকনির্দেশনা দিলেন সংসদ সদস্য আফজাল হোসেন

দুপুর ১২টার মধ্যে রাবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের হল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (১৭ জুলাই) দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে প্রশাসন। 

মঙ্গলবার (১৬ জুলাই) মধ্যরাতে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ক্যাম্পাসে উদ্ভুত পরিস্থিতির জন্য জরুরি সিন্ডিকেট সভা হয়েছে। এতে হল বন্ধের সিদ্ধান্ত হয়েছে। বুধবার দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে, মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজসহ সকল কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

একই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা প্রদান করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট