1. bangladeshprotidinersangbad@bangladeshprotidinersangbad.online : bangladeshprotidinersangbad.online bangladeshprotidinersangbad.online : bangladeshprotidinersangbad.online bangladeshprotidinersangbad.online
  2. info@www.bangladeshprotidinersangbad.online : বাংলাদেশ প্রতিদিনের সংবাদ :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধা জেনারেল হাসপাতাল ও গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বন্দর ও করিডোর নিয়ে অপপ্রচার চালানো হয়েছে: ড. ইউনূস জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চাই: অধ্যাপক আলী রীয়াজ শিক্ষাঙ্গনে লাশের মিছিল আর দেখতে চায় না দেশবাসী : ডা. শফিকুর রহমান ঈদুল আজহা সামনে রেখে হাটে আসছে কোরবানির পশু দেড় বছর পর ফিরলেন টয়া চীনা বিনিয়োগকারীদের আগ্রহ: বাংলাদেশ হতে পারে পরবর্তী ম্যানুফ্যাকচারিং কেন্দ্র। ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স এলো মে মাসে ঈদে তানজীন তিশার নতুন নাটক ‘কিসমত’ বাংলাদেশ ব্যাংকের নতুন ডিজাইনের ১০০০, ৫০ ও ২০ টাকার নোট আজ থেকে বাজারে

গাইবান্ধা জেনারেল হাসপাতাল ও গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী,

  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেনারেল হাসপাতাল ও গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধা জেনারেল হাসপাতাল হঠাৎ করে পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। রোববার (২ আগস্ট) দুপুরে তিনি হাসপাতালটি পরিদর্শন করে চিকিৎসাসেবার মান, চিকিৎসকদের উপস্থিতি, অবকাঠামো ও সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ ও হাসপাতালের সামগ্রিক পরিস্থিতির খোঁজখবর নেন।
উক্ত পরিশর্দন কালে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য আব্দুল করিম সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ ময়নুল হাসান সাদিক, পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল নবী টিটুলসহ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “গত দীর্ঘ ১৭ বছরে স্বাস্থ্য খাতকে অবহেলা করা হয়েছে। আমাদের সরকারের দায়িত্ব নেওয়ার মাত্র সাড়ে পাঁচ মাস হয়েছে। এরপরও আমরা চিকিৎসকদের নিয়মানুবর্তিতা নিশ্চিত করা এবং দুর্নীতি বন্ধে কাজ করছি।”
তিনি আরও বলেন, “হাসপাতালটিতে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা রয়েছে। সব বিষয় নোট করেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
” এদিকে রবিবার (২ আগস্ট) সকাল প্রায় ১১টার দিকে পূর্বনির্ধারিত কর্মসূচি ছাড়াই গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের জরুরি বিভাগে প্রবেশ করেই কুকুরের কামড়ে আহত এক রোগীর সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় মন্ত্রী রোগীর কাছে জানতে চান, জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন কোথা থেকে সংগ্রহ করা হয়েছে। জবাবে রোগী জানান, হাসপাতাল থেকে ভ্যাকসিন না পেয়ে তিনি বাইরে একটি ফার্মেসি থেকে প্রায় ১ হাজার ৩০ টাকা দিয়ে ভ্যাকসিন কিনেছেন।ঘটনার সত্যতা যাচাই করতে মন্ত্রী হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে ব্যাখ্যা চান। তিনি জানতে পারেন, সরকারি ভ্যাকসিন হাসপাতালের স্টোরে থাকা সত্ত্বেও তা রোগীকে সরবরাহ করা হয়নি। বিষয়টি জানার পর মন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করেন।সেখানে সরকারি ওষুধ সাধারণ রোগীদের না দেওয়ার অভিযোগে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হেদায়েতুল ইসলাম চৌধুরী এবং মেডিকেল অফিসার ডা. জিল্লুর রহমানকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট