

সাতক্ষীরা জেলা প্রতিনিধি শেখ মনিরুল ইসলাম: সাতক্ষীরায় বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের বর্ষসেরা সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত শহরের রয়েল প্লাস কনভেনশন হলে নমিনেশন প্রদর্শন, অ্যাওয়ার্ড প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের সম্মাননা প্রদান করা হয়। বর্ষসেরা নায়ক নির্বাচিত হন শহিদুল ইসলাম (নাটক: তৃতীয় নয়ন), বর্ষসেরা নায়িকা নুসরাত আমিন প্রাপ্তি (তৃতীয় নয়ন), বর্ষসেরা অভিনেতা অতুল কুমার ঘোষ (নাটক: খুনি), বর্ষসেরা অভিনেত্রী রাবেয়া খাতুন (নাটক: বীর জননী), বর্ষসেরা খলনায়ক রুহুল আমিন ময়না (নাটক: খুনি), বর্ষসেরা কৌতুক অভিনেতা ইকবাল হোসেন (নাটক: তৃতীয় নয়ন) এবং বর্ষসেরা নাট্যকার মোঃ মুসা করিম (নাটক: তৃতীয় নয়ন)। উন্নয়ন, সাংস্কৃতিক ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য অধ্যাপক মোজাম্মেল হোসেনকে বর্ষসেরা সমাজসেবক সম্মাননা দেওয়া হয়। এছাড়া নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।সংগঠনের সভাপতি মোঃ জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মোঃ হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি ছিলেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান, মৌচাক সাহিত্য পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি আব্দুর রব ওয়ার্ছি, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, ক্রীড়া সংগঠক মীর তাজুল ইসলাম রিপন, সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ শামসুজোহা, উপদেষ্টা অতুল কুমার ঘোষ, সিনিয়র সহ-সভাপতি মোঃ ফরিদ উদ্দীন মাসউদ এবং শিল্পী আবু আফরান রোজবাবু।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এপিপি কামরুজ্জামান ভূঁইয়া, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দৈনিক সাতক্ষীরা সকালের সাহিত্য সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান, কবি আব্দুল ওয়াব আজাদ, বিচারক মণ্ডলীর সদস্য একোব্বার হোসেন, সহকারী পরিচালক আসিফুল আলম আসিফ, সহ-সভাপতি অনুজিৎ কুমার মণ্ডল ও মোঃ আরিফুজ্জামান আপন, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন ময়না ও মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল, সাংগঠনিক সম্পাদক শেখ নূরুল আফছার সেলিম, অর্থ সম্পাদক নূরুল হুদা ফুল, দপ্তর সম্পাদক জাহিদ হাসান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মনিরুল ইসলাম মনির প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম শাহিন ও টিভি নাট্য পরিচালক মোঃ মুসা করিম।