1. bangladeshprotidinersangbad@bangladeshprotidinersangbad.online : bangladeshprotidinersangbad.online bangladeshprotidinersangbad.online : bangladeshprotidinersangbad.online bangladeshprotidinersangbad.online
  2. info@www.bangladeshprotidinersangbad.online : বাংলাদেশ প্রতিদিনের সংবাদ :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কল্যাণমুখী রাষ্ট্র গঠনে পেশাজীবী সংগঠনের নেতাকর্মীদের দিকনির্দেশনা দিলেন সংসদ সদস্য আফজাল হোসেন সামাজিক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করতে কুষ্টিয়ায় বর্জ্যবিরোধী বিশেষ উদ্যোগ কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হামলায় নারীসহ দুজন গুরুতর আহত পূর্বশত্রুতার জেরে কুমারখালীতে বাড়িঘরে তাণ্ডব, দম্পতি আহত গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে, দাবি প্রতিমন্ত্রীর পদ্মা-গড়াইয়ের মোহনায় কুমারখালী প্রেসক্লাবের সাংবাদিকদের আনন্দ ভ্রমণ পাট্রা ইউনিয়নে বিশুদ্ধ পানির সংকট দূর করতে টিউবওয়েল হস্তান্তর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পাশে থাকার প্রতিশ্রুতি জামায়াতের গণমাধ্যমকর্মীদের পেশাগত সমস্যায় পাশে থাকার প্রতিশ্রুতি জামায়াতের

পুলিশ লাইন্স নরসিংদীতে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টারঃ সালমা:  নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক।সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা, মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ দিয়ে সদস্যদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত বিভিন্ন সমস্যা সমাধানে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত ও নির্দেশনা প্রদান করেন।সভায় পুলিশ সুপার বলেন, দায়িত্ব পালনে প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, আন্তরিকতা, সর্বোচ্চ পেশাদারিত্ব ও দেশপ্রেমের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে তিনি জানান।জুলাই ২০২৬ মাসের কর্মমূল্যায়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে সভায় অফিসার ও ফোর্স সদস্যদের মধ্যে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ করেন পুলিশ সুপার। সভা শেষে নরসিংদী জেলা পুলিশ হাসপাতালে আধুনিক প্যাথলজি ল্যাবের উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক। নতুন এ ল্যাবের মাধ্যমে পুলিশ সদস্যদের চিকিৎসা ও বিভিন্ন রোগ নির্ণয়ের ক্ষেত্রে আরও আধুনিক ও সহজতর সেবা নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা জানান।এ সময় নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন ইউনিটের ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট