
স্টাফ রিপোর্টার : মোহাম্মদ কামাল হোসেন প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন কবির চৌধুরী :
আসন্ন শ্রীনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভেলুয়ার চর ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন কামনা করছেন দুবাই প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক জনাব আসাদুল্লাহ মিয়া। তিনি ভেলুয়ারচর পশ্চিম পাড়া মন্দিরের বাড়ির আব্দুল লতিফের সন্তান।দীর্ঘ ৬ বছর ধরে ‘ভেলুয়ারচর প্রবাসী মানব কল্যাণ সংগঠন’-এর সেক্রেটারির দায়িত্ব পালন করে আসাদুল্লাহ মিয়া নিজেকে সমাজসেবায় নিয়োজিত রেখেছেন। দূর প্রবাসে থেকেও নিজ এলাকার উন্নয়ন ও মানুষের বিপদে-আপদে তিনি সবসময় বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত।
সমাজসেবায় তাঁর উল্লেখযোগ্য অবদান: চিকিৎসা সহায়তা: চিকিৎসার অভাবে থাকা অসুস্থ ও অসহায় মানুষকে আর্থিক সহায়তা প্রদান।দরিদ্র কন্যাদায়গ্রস্তদের পাশে: গরীব, অসহায় ও এতিম মেয়েদের বিয়েসহ অন্যান্য প্রয়োজনে সামাজিক ও আর্থিক সহায়তা দান।ঈদুল ফিতর ও ঈদুল আজহায় উপহার বিতরণ: প্রতি বছর দুই ঈদে এলাকার নিম্নবিত্ত পরিবারের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ।অবকাঠামো উন্নয়ন: স্থানীয় কবরস্থান সংরক্ষণ ও এলাকার রাস্তার মান উন্নয়নে মাটি ভরাটের জন্য অর্থায়ন।ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন: ভেলুয়ারচরের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার উন্নয়নমূলক কাজে নিয়মিত অনুদান প্রদান।এলাকার সাধারণ ও অসহায় মানুষের পাশে থেকে আসাদুল্লাহ মিয়া ইতোমধ্যেই একজন সৎ, মানবিক ও নির্ভরযোগ্য ব্যক্তি হিসেবে ভেলুয়ারচরে পরিচিতি লাভ করেছেন।