1. bangladeshprotidinersangbad@bangladeshprotidinersangbad.online : bangladeshprotidinersangbad.online bangladeshprotidinersangbad.online : bangladeshprotidinersangbad.online bangladeshprotidinersangbad.online
  2. info@www.bangladeshprotidinersangbad.online : বাংলাদেশ প্রতিদিনের সংবাদ :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কল্যাণমুখী রাষ্ট্র গঠনে পেশাজীবী সংগঠনের নেতাকর্মীদের দিকনির্দেশনা দিলেন সংসদ সদস্য আফজাল হোসেন সামাজিক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করতে কুষ্টিয়ায় বর্জ্যবিরোধী বিশেষ উদ্যোগ কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হামলায় নারীসহ দুজন গুরুতর আহত পূর্বশত্রুতার জেরে কুমারখালীতে বাড়িঘরে তাণ্ডব, দম্পতি আহত গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে, দাবি প্রতিমন্ত্রীর পদ্মা-গড়াইয়ের মোহনায় কুমারখালী প্রেসক্লাবের সাংবাদিকদের আনন্দ ভ্রমণ পাট্রা ইউনিয়নে বিশুদ্ধ পানির সংকট দূর করতে টিউবওয়েল হস্তান্তর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পাশে থাকার প্রতিশ্রুতি জামায়াতের গণমাধ্যমকর্মীদের পেশাগত সমস্যায় পাশে থাকার প্রতিশ্রুতি জামায়াতের

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রায়পুরায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

 

​নিজস্ব প্রতিবেদক (মোহাম্মদ কামাল হোসেন):
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নরসিংদীর রায়পুরায় এক প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রায়পুরা উপজেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় স্থানীয় নেতাকর্মীদের বিপুল উৎসাহ-উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ করা গেছে।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এবং মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন (বকুল)।
​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুর রহমান এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এন জামান।
​রায়পুরা উপজেলা ও পৌরসভা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের সমন্বয়ে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
​আব্দুল কুদ্দুস মিয়া, সাবেক মেয়র, রায়পুরা পৌরসভা ইদ্রিস আলী(মুন্সি) সভাপতি রায়পুরা পৌরসভা বিএনপি
​সাইফুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক, রায়পুরা পৌরসভা বিএনপি
​হাবিবুর রহমান হাবিব, নাজমুল হক ভূঁইয়া মোহন, আব্দুল বাসেত, আব্দুল বাতেন, আমজাদ হোসেন ভূঁইয়া আলতাফ, আলফাজ উদ্দিন মিঠু, সামসুউদ্দিন আহমেদ সামু ও মাসুদ ভূইয়া—যুগ্ম আহ্বায়ক, রায়পুরা উপজেলা বিএনপি
​নুর আহমেদ চৌধুরী মানিক যুগ্ম আহ্বায়ক রায়পুরা উপজেলা বিএনপি
​প্রস্তুতি সভার মঞ্চে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার টাঙানো হয়।
​সভায় বক্তারা আগামী প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। সেই সাথে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করা, সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং সাধারণ মানুষের পাশে থেকে সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম বেগবান করার উদাত্ত আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট